
রবিউল হাসান লায়ন: জামালপুর পাসপোর্ট অফিসসহ সর্বত্র লাগামহীন দুর্নীতির প্রতিবাদে এবং সেবা গ্রহীতাদের হয়রানীমুক্তের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শনিবার সকালে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আমির। এ সময় বক্তারা পাসপোর্ট অফিসসহ সরকারি অফিসে দুর্নীতি প্রতিরোধ, দালালমুক্ত করা এবং সেবা গ্রহীতাদের হয়রানী মুক্তের দাবি জানান।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার