
মোহাম্মদহানিফ সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুবেল মজুমদার (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য মুছাপুর গ্রামের দিলিপ চন্দ্র মজুমদারের ছেলে। সে চৌমুহনী বাজারে একটি সেলুনে নরসুন্দরের কাজ করতো। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাত ৮টার পর থেকে যেকোন সময় আত্মহত্যা করে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মরদেহ উদ্ধারের সত্যত্যা নিশ্চিত করে জানান, নিহত যুবক চেীমুহনীতে ভাড়া বাসায় থাকত। টাকা পয়সার ঋণগ্রস্ত হওয়াতে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য