
আওয়াজ অনলাইনঃ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতীর ইউনিয়নের মরহুম কাজী সাইদুর রহমানের পুত্র কাজী কামাল আজ সোমবার সকাল ৭ টা ৩০ মিনিটে ঢাকা এবার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ রাজিউন)। কাজী কামাল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন।
তিনি ঢাকা কেন্দ্রীয় কমিটির তাতী দলের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি উল্লাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন।
তিনি একজন সমাজ সেবক ও দানবীর হিসেবে ও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে উল্লাপাড়া বি এন পি ও তার অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
কাজী কামালের নামাজের জানাজা আজ সোমবার আছরের নামাজ পর তার পুর্নিমাগাতী নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা