
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: যোগদানকৃত জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মো: সোহেল রানা এএসআই (নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) মোঃ তুহিনুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাঁডাংগা গ্রামস্থ খাতুন, স্বামী-শহিদুল ইসলামের বাড়ির উঠান হতে অদ্য ২৮.০৮.২০২২ সময় ৪:৫৫ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ০৯ বোতল ফেন্সিডিল এবং আসামীদ্বয়ের ব্যবহৃত কালো রংয়ের (হলুদ স্টিকার) একটি HONDA HORNET ধৃত আসামী ১. ইমতিয়াজ আলী (২৫), পিতা- মাজেদ হক, ২. আলামিন (২০), পিতা- আমির হোসেন, সাং- বোড়াই, থানা ও জেলা- ঝিনাইদহ দ্বয়ের হেফাজত থেকে উদ্ধার পূর্বক জব্দ করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য