
ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় জাতীয় ভোক্তা অধিদপ্তর ঠাকুরগাঁও উদ্যোগে বাজার তদারকি অভিযান রুহিয়া পরিচালনা করেন।২৮ শে আগস্ট রবিবার সকালে রুহিয়া কর্ণফুলী বাজারে এ অভিযান পরিচালনা করে মেসার্স তন্ময় ট্রেডার্স চালের দোকান কে ৫০০০/- টাকা, মেসার্স দুই ভাই ট্রেডার্স চালের দোকান কে ১০,০০০/- টাকা মোট দুই দোকান কে ১৫,০০০/- টাকা মূল্য পরিদর্শন ও ক্রয় রশিদ না থাকার কারণে জরিমানা করেন।
ঠাকুরগাঁও জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী বলেন মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্য পন্য বা সেবা বিক্রয় না করা ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। এবং এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য