
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ই-পাসপোর্টের আবেদন ফরমসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আটককৃত নজরুল ইসলাম (৪৮) সিরাজগঞ্জ পৌর শহরের দিয়ারধানগড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সঙ্গীয় ফোস নিয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ই-পাসপোর্টের আবেদন ফরমসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে তিনি স্বীকার করেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট অফিস দালাল নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। আটক নজরুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য