
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্বকারী সরকার অনুমোদিত একমাত্র সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)’র সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া মুন্সি) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামারখন্দ উপজেলার ২নং ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন (ঠান্ডু)।
চলতি বছরের ৫ জুন সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এ এম জাকারিয়া আলম ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভুইয়া (রিপন)। একই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন ও বিইউপিএফ’র সকল কাজে নিবেদিত থেকে সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার নির্দেশ দেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য