
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের ঘটনায় আবদুল্লাহ আল মাসুম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহ পুর ইউনিয়নের খেমচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
গত বুধবার রাত ৯ টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কেরোনিয়া আলিক উল্লাহ মাষ্টার বাড়ির দরজায় অবস্থিত তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই শিশুটির নানী নয়ন মনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শিশুটি মাদ্রাসায় আবাসিক থাকে। গত মঙ্গলবার রাতে মাদ্রাসার শিক্ষক মাসুম তাকে ঘুম থেকে তুলে নিয়ে বলৎকার করে। গত বুধবার বিকালে শিশুটি মাদ্রাসার পাশ্ববর্তী তার নানা বাড়িতে গিয়ে নানীকে বললে নানী এলাকার লোকজনকে জানান।
লোকজন মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনের যাবজ্জীবন
ডোমারে ট্রাকচাপায় মা-দুই সন্তানসহ ৪ জন নিহত: ঘাতক ট্রাকচালক বগুড়া থেকে র্যাবের হাতে গ্রেফতার