হোম » সারাদেশ » অ্যামাজনে ডাক পেলেন হাবিপ্রবি’র শিক্ষার্থী খায়রুল

অ্যামাজনে ডাক পেলেন হাবিপ্রবি’র শিক্ষার্থী খায়রুল

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি অ্যামাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মোঃ খায়রুল বাসার। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
মোঃ খায়রুল বাসার অ্যামাজনের বার্লিন অফিসে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের সুযোগ পেয়েছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  হাবিপ্রবি থেকে তিনিই প্রথম বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুলোতে চাকরির সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি বার্লিনের ক্যাপগেমিনি ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
এব্যাপারে নিজের মোঃ খায়রুল বাসার বলেন, আমি প্রথম বিশ্ববিদ্যালয় থেকে টেক জায়ান্ট কোম্পানি থেকে অফার পেয়েছি। খুব ভালো লাগছে এবং অনেক এক্সাইটেড। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করার চেষ্টা করবো এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখবো। আমার এই সাফল্যের জন্য আমার পরিবার, শিক্ষক, সহপাঠী ও সহকর্মী সহ সকল শুভাকাংখীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি সামনে বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠানে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কাজ করার সুযোগ পাবে।
এবিষয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু বলেন, আমি খবরটা শুনে ভীষণ খুশি হয়েছি। রফি (ডাকনাম) অনেক মেধাবী একজন শিক্ষার্থী ছিল। সে তার যোগ্যতা পরিশ্রম দিয়ে এই সাফল্য অর্জন করেছে। তার এই অর্জন শুধু সিএসই ফ্যাকাল্টির জন্য গর্বের নয়, এটা পুরো বিশ্ববিদ্যালয়ের গর্ব। তার জন্য অনেক শুভকামনা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!