হোম » সারাদেশ » চাটখিলে লুঙ্গি পেঁচিয়ে  এক ব্যক্তির আত্মহত্যা 

চাটখিলে লুঙ্গি পেঁচিয়ে  এক ব্যক্তির আত্মহত্যা 

চাটখিল প্রতিনিধিঃ রোগ ও দারিদ্র্যতায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি আত্নহত্যা করেছেন। নিহত শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামে ২৪ জুলাই রাতে আত্মহত্যার ঘটনা ঘটে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত।  দীর্ঘদিন থেকে সে হাপানি রোখে ভুগছিলেন। ধারণা করা হয় হাপানিজনিত রোগে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গাছের সাথে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে, স্থানীয়দের কারো কারো ধারণা  অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।
 মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!