
মোঃ রফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রাম নেশাখোরদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। মাদকের ধ্বংসের মুখে ওই এলাকার যুব সমাজ। হাত বাড়ালেই মিলছে গাজা,ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্য। এনিয়ে প্রশাসনের নিরব ভূমিকা,দায়িত্বহীনতায় অভিভাবকরা। মাদকের আসক্তে শত শত যুবক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে অজস্র পরিবার। এলাকার মাদক ব্যবসায়ী মো.রিয়াজুল ইসলাম নেশাদ্রব্য ছড়িয়ে দিচ্ছে অত্র ইউনিয়নে।
তার বিরুদ্ধে অভিযোগ আছে নিরীহ যুবক ছেলেদেরকে বিভিন্ন কৌশলে নির্জনে নিয়ে তাদেরকে নেশাদ্রব্য খাইয়ে মোটা অংকের টাকা আদায় করেন নিরীহ যুবক ছেলেদের পরিবারের কাছ থেকে। মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ও অন্যান্য নেশাখোরদের বিভিন্ন রকম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে ওই এলাকার সাধারণ জনগণ । মাদক ব্যবসায়ী মো.রিয়াজুল ইসলাম ও অন্যান্য নেশাখোরদের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে ও এলাকায় শান্তিতে,নিরাপদে বসবাসের জন্য প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করেন ওই এলাকার সাধারণ জনগণ।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার