
রবিউল হাসান লায়ন: জামালপুরে আইটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার মুকন্দবাড়িতে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্থী রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ প্রশাসনিক দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের তরুনরা শুধু সনদ নির্ভর শিক্ষায় শিক্ষিত না হয়ে তারা প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ মানব সম্পদে পরিনত হতে পারে সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার , ১২ টি হাইটেক পার্কসহ ছোট বড় মিলিয়ে ৯২ টি হাইটেক পার্কের নির্মাণ করছেন।
তিনি আরও বলেন, জামালপুরে ১৫৩ কোটি টাকা নির্মাণ করা হাইটেক পার্কে প্রতিবছর ৩ হাজার তরুন তরুনীর প্রত্যক্ষ কর্মসংস্থান হবে এবং সরাসরি ১ হাজার তরুন তরুনীর প্রশিক্ষণ কাজ চালাতে পারবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি