হোম » সারাদেশ » না’গঞ্জে শিশুসহ মাকে গলা কেটে হত্যা

না’গঞ্জে শিশুসহ মাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জে এক বিধবা মহিলা ও তার শিশু ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৮টার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নিজ ঘর থেকে রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার শিশু ছেলে তালহা (৮)’র মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময়ে তাদেরকে জবাই করে খুন করা হয়েছে। কাকলি একই এলাকার মৃত আউয়াল মিয়ার স্ত্রী। আউয়াল মিয়া ৪ বছর আগে স্টোক জনিত রোগে আক্রান্ত মারা গেছেন। তিনি প্রবাসী ছিলেন। স্বামীর মৃত্যুর পর কাকলি বাড়িতে তার একমাত্র ছেলেকে নিয়ে একাই বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে তালহা ও তার মা প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘৃুমিয়ে ছিলো। সকালে ঘুম থেকে উঠার পর প্রতিবেশিরা তাদের বাড়ির গেটের তালা ভাঙা দেখে তাদের ডাকাডাকি করতে শুরু করে। কিন্তু ভেতর থেকে কোন সারা শব্দ না পেয়ে তারা ভিতরে প্রবেশ করে দেখে ঘাটের উপর ছেলের মরদেহ এবং মেজেতে রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সাংবাদিকদের জানান, খবর পাওয়ার পর আমাদের পুলিশের একটি দল সেখানে পৌছায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আছেন। মা ও ছেলে যারা জবাই করে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!