
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: জেল থেকে জামিনে এসে ফের ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ৩ মাদক ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার উত্তর জায়লস্কর ইউপির নুরুল্লাহপুর রাস্তা থেকে ১৭৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ শাহ আলম (৩২) উপজেলার আলাইয়ারপুর গ্রামের পেয়ার আলীর ছেলে। তার বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে। মোঃ আবু ছায়েদ (২৫) একই গ্রামের কাজী বরকান্দজ বাড়ীর মৃত আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। অপর আসামি মোঃ রফিক মিন্টু (২৯) উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের আবুল ড্রাইভারের বাড়ীর মৃত কবির আহম্মদের ছেলে। এছাড়াও তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত আসামীরা ইতিপূর্বে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। জেল থেকে জামিনে এসে পূনরায় মাদক ব্যবসা শুরু করে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য