
চাটখিল প্রতিনিধিঃ তৈরী পোষাক খাতে (গার্মেন্ট) গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্বরত ইন্ডাষ্টিয়াল ইঞ্জিনিয়ারদের সংগঠন বাংলাদেশ আইই প্লানিং এন্ড অপারেশান এসোসিয়েশান (বিআইপিওএ) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন নোয়াখালীর চাটখিলের সন্তান মনজুরুল ইসলাম মনজু। তিনি বর্তমানে সিন সিন গ্রুপের হেড অব আই ই (জি,এম) হিসেবে কর্মরত রয়েছেন।
মনজুরুল ইসলাম মনজুর বাড়ি উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। তিনি খিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুরত মিয়া ও সুফিয়া রেণুর ছোট সন্তান। মনজু একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরণের এবং চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুল কাননের ছোট ভাই। মনজু ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই কণ্যা সন্তানের জনক।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন