হোম » সারাদেশ » কুবিতে গাঁজা সেবনকালে বহিরাগত তরুণ-তরুণী আটক 

কুবিতে গাঁজা সেবনকালে বহিরাগত তরুণ-তরুণী আটক 

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক সেবনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবিকৃত একজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থীসহ মোট ৪ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৯ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের (দাবিকৃত) শিক্ষার্থী খাদিজা আক্তার নিশা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আনাস, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাসেল এবং আমিনুল ইসলাম নামে এক স্থানীয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৬ টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে শিক্ষার্থীরা ধোঁয়া ও বিদঘুটে গন্ধ পান৷ এরপর ধোঁয়ার উৎস খুঁজতে পেছনে গেলে তারা দেখতে পান, সেখানে অভিযুক্তরা বসে মাদক সেবন করছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দিয়ে বিস্তারিত জানালে প্রক্টর এসে ঘটনাস্থলে উপস্থিত হন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!