হোম » সারাদেশ » দাগনভূঞায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

দাগনভূঞায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় মঙ্গলবার (৩১মে) স্থানীয় মনপুরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সূবর্ণ নাগরিক ও গণ্যমান্যব্যক্তিবর্গবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি, সবার জন্য বিদ্যুতায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!