
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৭মে)মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:), উপজেলা থাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা শাহ নেওয়াজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, সদস্য মশিউর রহমান, কৃষক আবুল কাশেম, রাইস মিল মালিক আবুল হোসেন ও রোকনুজ্জামান রিপন প্রমূখ। চলতি বছরে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ১ হাজার ৪২৬, চাল ৮৭৭ ও গম ৫৪৬ মে:টন সংগ্রহ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য