
এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশা উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ-২০২২ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ ১৭মে২০২২ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে দিন ব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ-২০২২ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক আয়োজিত ৬ ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন সহকারি প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন মোঃ মোজাম্মেল হক এবং তাদের হাতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগপত্র তুলে দেন।
এবার পহেলা জানুয়ারি ২০০৭ পর্যন্ত নির্দিষ্ট বয়সে যোগ্য ভোটারদের তালিকাভুক্ত করা হবে। কোন যোগ্যতার যেন বাদ না পড়ে এদিকে সতর্ক দৃষ্টি রেখে প্রতিটা বাড়ি ঘুরে ঘুরে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রতি নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আগামী ২০মে২০২২ উপজেলা ব্যাপী হালনাগাদ ভোটার তথ্য সংগ্রহের কাজ শুরু হয় তিন সপ্তাহ পর্যন্ত চলবে বলে নির্বাচন অফিসার মোঃ তোজাম্মেল হক অনুষ্ঠানে বলেন। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরিশেষে কলম স্ট্যাপলার কাঠপেন্সিল খাতা কলম সম্বলিত একটি ফোল্ডার প্রতি জনের হাতে তুলে দেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক