
মো: সবুজ ইসলাম ,রাণীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গুচ্ছগ্রামের নামে বিনাশর্তে পুকুর প্রদানের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের উপজেলা পরিষদের সামনের মহাসড়কে সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গুচ্ছগ্রামে বসবাসরত ভূমিহীন সদস্যদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন জনসংগঠনের সম্পাদক আবু বক্কর,গুচ্ছগ্রামের বাসিন্দা আলমগীর,বনলতা গুচ্ছ গ্রামের সম্পাদক আব্দুর রাজ্জাক,মানকা দিঘী সমবায় সমিতির সভাপতি নওশাদ আলী, সহ-সভাপতি আব্দুল গফ্ফারসহ অনেকে।
বক্তরা বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী গুচ্ছগ্রামের বাসিন্দারা বিনাশর্তে গুচ্ছগ্রামের পুকুর পাওয়ার অধিকার রাখে। আমাদের উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও মানকাদিঘী পুকুরটি নিয়মনুযায়ী নেওয়ার জন্য আমরা সমবায় সমিতি থেকে লাইসেন্স নিয়েছি। কিন্তু যথা নিয়মে আবেদন করা সত্ত্বেও কেন আমাদের সেই পুকুর দেওয়া হচ্ছে না? আমরা জানতে চাই।
সরকারী নীতিমালা অনুযায়ী মানকাদিঘী গুচ্ছগ্রামের সমবায় সমিতির নামে পুকুরটি দেওয়া না হলে আগামীতে আরো শক্তিশালী কর্মসুচি দেওয়ার হুশিয়ারী দেন জনসংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত