
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রকল্প পরিচালনা করতে গেলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরী। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাচ্ছেন, এক্ষেত্রে শুদ্ধাচার চর্চাকে তিনি প্রাধান্য দিচ্ছেন। ‘ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
রোববার(১৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর ব্যবস্থাপনায় প্রকল্প পরিচালক ও শিক্ষকদের জন্য “ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক অধ্যাপক ড. এস.এম. হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, বিভিন্ন গবেষণা প্রকল্পের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ.টি.এম. শফিকুল ইসলাম ও জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ আব্দুস সালাম মিয়া।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল