
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় অর্পিতা মল্লিক জয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শোভনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের অসীত মল্লিকের মেয়ে। সে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। মা কৃষ্ণা মল্লিক ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। শুক্রবার (১৫ এপ্রিল) ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা-মার সঙ্গে অর্পিতা পাশের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সে একাই বাড়ি ফেরে। পরে রাত ১০টার দিকে তার বাবা-মা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে তাদের মেয়ের মরদেহ ঝুলছে। পরে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, সুরতহালে অর্পিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মা কৃষ্ণা মল্লিক থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা