
মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: রাস্তা সংস্কারের কাজের জন্য সৃষ্টি হওয়া তীব্র যানজটের ফলে প্রচন্ড গরম, উত্তপ্ত বালি, ধুলোর ছড়াছড়ির মধ্যে ক্লান্ত-শ্রান্ত হয়ে পায়ে হেঁটে রোজা থাকা অবস্থায় প্রায় তিন কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন কিছু শিক্ষার্থী। এমন ঘটনার স্বীকার হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার, (০৫ এপ্রিল) দুপুরের নির্ধারিত ক্লাসের উদ্দ্যেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেশ্যে রীনা এক্সপ্রেস নামক লোকাল বাসে রওনা হলে উল্লাপাড়া উপজেলার কাওয়াক পোঁছাতেই যানজটে আঁটকে যায়। দীর্ঘ সময় পার হলেও গাড়ি তার জায়গা পরিবর্তন করতে পারে না। এ দিকে ক্লাসের নির্ধারিত সময় অতিক্রম হবার উপক্রম হলে শিক্ষার্থীরা হেঁটে বিশ্ববিদ্যালয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাস থেকে নেমে দীর্ঘ প্রায় তিন কিলোমিটার হেঁটে অন্য একটা বাসে বিশ্ববিদ্যালয় পৌঁছায়।
মূলত উল্লাপাড়া স্টেশনের পাশে রেল ক্রসিংয়ে প্রায়ই সৃষ্ট হয় তীব্র যানজট। আর যানজট নিরসনে হাতে নেওয়া হয়েছে ওভারপাস নির্মাণের কাজ। রেল ক্রসিং এবং ওভারপাস নির্মাণের উপকরণ যততট ছড়িয়ে থাকায় যানজটের পরিমান আগের থেকে বেড়েছে তাতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষসহ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ভুক্তভোগী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ আম্মায় আছিফুন মীম বলেন, গত এক বছরে করোনার কারনে পাঠদান অসম্পূর্ণ ছিল। অসম্পূর্ণ পাঠদান রমজান মাসে কিছুটা ঘোচানোর জন্য পাঠদান অব্যহত রেখেছেন। কিন্তু আমরা এই যানজটের কারনে পাঠদান তো দূরের কথা ক্লাসেই সঠিক সময়ে পৌঁছাতে পারছি না। তিনি আরও বলেন, এখানে (যানজটে)পর্যাপ্ত ট্রাফিক পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি যানজটকে দীর্ঘায়ু করছে।
স্থানীয় বেশ কিছু শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উদ্ভুত যানজটের কবলে পরে সেদিনের পাঠ না চুকিয়েই বাড়ি ফিরছেন। ভুক্তভোগী উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিস বলেন, আজ বেশ কিছু দিন হল এখানে (উল্লাপাড়া স্টেশন) যানজট লেগেই থাকে। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। আমরা যানজটের কারনে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি। আজও বাসায় ফিরে যেতে হচ্ছে।
যানজটের বিষয় নিয়ে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, যানজট নিরসনে আমরা ওভারপাসের কাজটি হাতে নিয়েছি কাজের কারণে হয়তো কিছুটা ভোগান্তিতে পড়েছে অনেক। জায়গাটিতে দুটি অতিরিক্ত ট্রাফিক বসানো হয়েছে। তাছাড়া রেলক্রসিং এর জন্য দশ-পনেরো মিনিট যানবাহন গুলো কে অপেক্ষা করতে হয় এতেও এ যানজটটি তৈরি হচ্ছে। যানজট নিরসনে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই এ যানজট নিরসন হবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, রাস্তার সংস্করণ এবং সম্প্রসারণের কাজের জন্য এ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা সংস্করণের উপাদান, ইট, বালি, খোয়া যত্রতত্র ছড়িয়ে থাকায় সৃষ্ট হচ্ছে দুর্ভোগ। গুটি কয়েক শ্রমিককে লাঠি হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা গেলেও তাদের কথায় অধিকাংশই না মেনে যানজটের সৃষ্টি করছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল