
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১মিনিটে লালমনিরহাট রেলওয়ে গণকবরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে এ মোমবাতি প্রজ্বলন, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠিত হয়।
মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, সাখাওয়াত হোসেন সুমন খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আহবানে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ৪, ৫ ও ৬ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী ও বিহারীদের দ্বারা বর্বর ও নৃসংশতায় আক্রান্ত হয় লালমনিরহাটের মানুষ।
এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা উন্মত্ত হয়ে গণহত্যা শুরু করে। এই বর্বর নৃসংশ গণহত্যার শিকার হন রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, ডাক্তার, পুলিশ কর্মকর্তাসহ রেলওয়ে ডিভিশনের অগণিত কর্মকর্তা-কর্মচারী। লালমনিরহাটের মাটি সেই সময়ে রক্তে রঞ্জিত হয়ে উঠে, বাতাস ভারি হয়ে উঠে স্বজন হারানোর আহাজারীতে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল