
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : জুবায়ের (১৩) নামের ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রকে মারপিট করে অজ্ঞান করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। আহত জুবায়ের বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের আশরাফ আলীর ছেলে।
আহত শিক্ষার্থীর নানা কুরান আলী জানান, হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম আমার নাতিকে কক্ষে ডেকে নিয়ে মারধর করেন করে। এসময় আমার নাতি অজ্ঞান হয়ে পড়ে। পরে আহত অবস্থা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরো বলেন, স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার করানে প্রধান শিক্ষকের আগে থেকে জুবায়ের ওপর আক্রোশ ছিল প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের। একই ক্লাসের এক ছাত্রের সাথে আমার নাতির কথা কাটাকাটি হয়। এই মারামারির বিচার করার কথা বলে একপর্যায়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সাথে যোগাযোগের জন্য ফোন করলে তার মোবাইল বন্ধ ধাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এডহক কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম বলেন, ৯ম শ্রেণীর এক ছাত্রকে মারপিট করেছে লোক মুখে শুনেছি। স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ জানায়নি।
সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বী জানান, স্কুলছাত্রকে মারপিটের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে গ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ