
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৮ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম সজিব(২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম সজিব তালতলী থানাধীন বাদুরগাছা গ্রামের মোঃ দুলাল হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, শনিবার (০২ এপ্রিল) দুপুরে দক্ষিন আমতলী লোছা উরশিতলা সাকিনস্থ মনু হাওলাদারের বাড়ীর পাশে মাঝের স্লুইস কালভার্টের উপর ০১(এক) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করেন তারা।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা চারদিক থেকে ঘেরাও করে সাইফুল ইসলাম সজিব নামের একজনকে গ্রেফতার করে। তখন গ্রেফতারকৃত আসামির নিকট হতে ৭৮ পিচ ইয়াবা, একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটর বাজারমূল্য প্রায় ১৫,৬০০ টাকা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন ছাত্র হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।
এব্যাপারে র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে আমতলী থানায় হস্তান্তর করা হয় এবং র্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ