
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: জে.এফ.এ কাপ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ লালমনিরহাট জেলা দল জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। জাতীয় পর্যায়ে দেশ সেরা হয়ে ট্রফি নিয়ে শনিবার (২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন পৌঁছায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন দলকে উষ্ণ অভ্যর্থণা জানায়। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু জাফর, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন, যুগ্ম-সম্পাদক আলী হাসান নয়নসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান