
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রৌমারী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২ এপ্রিল)সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা কার্যালয় উপজেলা সুপার ভাইজার আব্দুল্লাহ হেল কাফী, ইউনিয়ন সমাজকর্মী সাজেদুল ইসলাম ও আব্দুল মান্নানসহ অটিজম স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী।আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম শিশুরা পরিবার ও সমাজের বোঝা নয়, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তাদের প্রতি যত্নশীল হতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য