
চাটখিল প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী নিউল্যান্ডস এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল ২৯ শে মার্চ মঙ্গলবার রাত ৯ টায় সময় অজ্ঞাত ব্যক্তিদের গু’লিতে নির্মমভাবে খুন হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোঃ জিয়াউল হকের ছেলে আবু তাহের মাসুদ রাব্বানী। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আগে থেকে উৎপেতে থাকা অজ্ঞাত ব্যক্তিরা রাব্বানীকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গু’লি ছোড়ে। স্থানীরা গুলিবিদ্ধ আবু তাহের মাসুদকে মেফেয়ারের নেটকেয়ার গার্ডেন সিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য