
সালেকুজ্জামান সালেক,রংপুর: রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করেন রংপুর ঠিকাদার সমিতি। সোমবার দুপুরে রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) আবু তাহের মোঃ সেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেও হাতে স্বারক লিপি প্রদান করেন রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম দুলাল ও সদস্য সচিব মোঃ রইচ আহমেদ।
স্মারকলিপি সূত্রে জানাগেছে, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মুল্য দরপত্রের চুক্তি মুল্য থেকে গড়ে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে ইটের মুল্য শতকরা ৪০ ভাগ, পাথরের মুল্য ৮০ ভাগ, রডের মুল্য ৫০ ভাগ, সিমেন্টের মুল্য ৩৫ ভাগ, বিটুমিনের মুল্য ৪০ ভাগ, মোটা বালুর মুল্য ৩০ ভাগ, এমএস সীটের মুল্য ৫০ ভাগ, ফ্লাটবার ও এ্যাংগেলের মুল্য ৫০ ভাগ, টাইলসের মুল্য ২০ ভাগ, থাই গøাসের মুল্য ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি সিন্ডিকেটের ষড়যন্ত্র কিনা এবং পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয় স্মারকলিপিতে। ঠিকাদারদের অভিযোগ-দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মুল কারিগর ঠিকাদারা। এর সাথে ১০ লাখ ঠিকাদার এই শিল্পের সাথে জড়িত রয়েছে। এ ছাড়া নির্মাণ শ্রমিক প্রায় এক কোটি মানুষ রয়েছে। নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের পক্ষে নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের যূগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিঠু, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সদস্য শফিকুল ইসলাম যাদু, জাহিদুল ইসলাম রুবেল, নওরোজ হোসেন পল, আবু সামা, রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আলতাফ হোসেন লন্ডন, আশরাফুল ইসলাম বাবু, রাকিবুল করীম লোটাস, শাহী আলম সাগর আহমেদ ও জহির হোসেন শুভসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ