
মোঃআবদুল মুনাফ, দাগনভূঞা ফেনী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধণা শনিবার ২৬ মার্চ সকালে আতার্তুক স্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও যুব কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী ৩ (দাগনভূঞা – সোনাগাজী) আসনের সাংসদ লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, দাগনভূঞা থানা অফিসার্স ইনচার্জ হাসান ইমাম, মুক্তিযোদ্ধা এম এ রব, মুক্তিযোদ্ধা এম এ তাহের, মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহমদ, দাগনভূঞা বাজার ব্যাবসায়ী সমিতির সেক্রেটারি জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা উপজেলা জাতীয় পাটির সভাপতি সিরাজ উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) গাজালা পারভীন রুহি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শেণী পেশার মানুষ। এই সময়ে দাগনভূঁঞা উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাসহ স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা’গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য