
মোঃ হাবিবুর রহমান (রবিবা প্রতিনিধি): রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবা) এ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহজাদপুর উপজেলা প্রাঙ্গণে স্বাধীনতার স্মৃতি স্তম্ভ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশে সুনাগরিক তৈরি করার যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি তা যথাযথভাবে পালন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার আহ্বান জানান।
দুপুর ১২ টায় অ্যাকাডেমিক ভবন-২ কম্পিউটার ল্যাবের উদ্ধোধন করা হয়। দুপুর ২.৩০টায় প্রশাসনিক ভবনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উদ্বোধন করেন বিশ্ববিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে-১ এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা