হোম » সারাদেশ » যশোরের নালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

যশোরের নালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

এস আর নিরব যশোরঃ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতঘর নির্মাণসহ জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় প্রতিকারের জন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছে মামলার বাদী নূর মোহাম্মদ খোকনের স্ত্রী রেহেনা আক্তার ও ছেলে রাকিব হোসেন।
জানা গেছে, মৃতঃ জয়নাল আবেদীনের ছেলে নূর মোহাম্মদ খোকন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামে বসবাস করেন। তিনি লালিয়া বাজারের পাশে যশোর জেলার কোতোয়ালি মডেল থানার অন্তর্গত নালিয়া মৌজায় ১৬৩ খতিয়ানের আর এস ৭৮৬ দাগে ২৫ শতক জমির মধ্যে ৫ শতক জমি পৈত্রিক সূত্রে পান এবং তার মা-ও বোনেদের কাছ থেকে ২ শতক জমি ক্রয় করেন।
ক্রয়কৃত জমিসহ মোট ৭ শতক জমি তিনি দীর্ঘদিন ভোগদখল করে আসছেন । উক্ত জমিতে ঘরবাড়ি তৈরি করে মামলার বাদী নূর মোহাম্মদ খোকন দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাসও করে আসছেন। জীবিকা নির্বাহের তাগিদে নূর মোহাম্মদ খোকন দীর্ঘদিন যাবত বিদেশে আছেন। দেশে তার একমাত্র ছেলে রাকিবসহ তার পরিবার পরিজন শান্তিপূর্ণভাবে উক্ত জমিতে বসবাস করছেন।
হঠাৎ নূর মোহাম্মদ খোকনের ভাই নুরুল আমিন ও ভাইপো সেলিম রেজা ও সুজন তার পৈত্রিক সূত্রে পাওয়া জমি ও বোনেদের কাছ থেকে কিনা জমির কিছু অংশ দখল করে বসতবাড়ি নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করতে থাকে। তারই সুত্র ধরে গত ২০/০২/২২ ইং তারিখে উল্লেখিত বিবাদীসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা করে এসময় এলাকাবাসীরা এগিয়ে আসলে সেটা ব্যর্থ হয়। এ ঘটনায় ভীত হয়ে নূর মোহাম্মদ খোকনের পক্ষে তার স্ত্রী রেহেনা আক্তার যশোর আদালতে ওই জমিতে নিষেধাজ্ঞার আবেদন করেন। যার পিটিশন মামলা নং-১৭৮/২২, তাং-২৩-০২-২২। বিজ্ঞ আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।
আদালতের নির্দেশনা মোতাবেক যশোর কোতয়ালী থানার থানা পুলিশ গত ২৮ ফেব্রুয়ারি ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নির্দেশনা অমান্য করে বিল্ডিং তৈরীর সময় বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই ফজলুর রহমান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে শ্রমিকদের নির্মাণকাজের যন্ত্রপাতি জব্দ করেন এবং বিবাদীগন আটকের চেষ্টা করেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বিবাদীগন পালিয়ে যায়। অভিযোগ আছে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পরপরই বিবাদীগন পুনরায় আবারো নির্মাণ শ্রমিক দিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জারি কৃত জমিতে বিল্ডিং নির্মাণ তৈরীর কাজ অব্যাহত রেখেছেন এবং বাদী গনকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি সহ নানা ধরনের হুমকি প্রদান করে আসছে।
এ বিষয়ে নূর মোহাম্মদ খোকনের স্ত্রী রেহানা আক্তার বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী সেলিমের নির্দেশে বিবাদীরা তাদের জমি দখল করে বসতবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এবং আমাদেরকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার স্বামী বিদেশে থাকায় তারা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এ ধরনের অন্যায় অবিচার করছে। তিনি আরো বলেন, মামলায় উল্লেখিত জমি জমার বিরোধ নিয়ে আমার একমাত্র ছেলে রাকিবকে তারা বেধড়ক মারপিট করে আহত করেছে এবং আমার ছেলে রাকিবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে।
এ বিষয়ে মামলার বিবাদী সেলিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনে একবার রিং হলে ফোন রিসিভ না করে সাথে সাথে ফোন বন্ধ করে দেন। এ বিষয়ে জানতে চাইলে, যশোর কোতয়ালী থানার এসআই ফজলুর রহমান জানান, আমি আদালতের নির্দেশনা পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আদালতের নিষেধাজ্ঞা আদেশ জারি করি। বাদী পক্ষের মাধ্যমে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার খবর পায় এবং ঘটনাস্থলে যেয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের সততা পেয়ে নির্মাণশ্রমিকদের কিছু যন্ত্রপাতি জব্দ করি। বিবাদীদের কাউকে আমি ঘটনাস্থলে পাইনি। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার জন্য বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!