
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে বিনর্ম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য ,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। রাত ১২ টা ১ মিনিটের সময় শহরের কানাইখালী মাঠের কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পার্ঘ নিবেদন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস,জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এরপর শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সংগঠন পুস্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সোমবার ভোর থেকে শুরু হয় পুস্পার্ঘ নিবেদন। বিভিন্ন সংগঠন প্রভাতফেরি করে শহীদ বেদীতে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন