
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে আইন ভঙ্গ করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ট্যাংক লরিকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ভৈরব পৌর শহরের তাঁতারকান্দি, চকবাজার, মেঘনা ব্রিজ সংলগ্ন যমুনা ডিপু এরিয়ায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ না থাকায় এবং কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় শহরের তাঁতারকান্দি এলাকার বশির কেমিক্যালকে ৩০ হাজার, একই এলাকার আমিন প্রোডাক্টস কর্পোরেশনকে পণ্যের মোড়কজাতকরণের নিবন্ধন সনদ না থাকায়, ভেরিফিকেশন সনদ ব্যতীত মেগা ব্রান্ডের ১০০ কেজি ধারণ ক্ষমতার ডিজিটাল ওজন যন্ত্রের ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় ৩৫ হাজার, বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত জ্বালানী তেল পরিবহণের জন্য ব্যবহার করায় যমুনা ডিপুর একটি ট্যাংকলরীকে ১০ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ভৈরব বাজারের দারুচিনি হোটেলকে ৩০ হাজার এবং চকবাজারের হোসেন স্টোরকে নকল শিশু খাদ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জানান, ভোক্তা অধিকার সুরক্ষাসহ যথাযথ আইন মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার লক্ষে এইঅভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা