
মোস্তাফিজুর: নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত থ্রি-হুইলার উল্টে এর চালক খলিলুর রহমান (৪৯) নিহত হয়েছেন। এসময় থ্রি-হুইলারের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক খলিলুর রহমান উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নূরদহ গ্রামের মৃত হেজাতুল্লাহর ছেলে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত থ্রি-হুইলার চালক খলিলুর রহমান উপজেলার রাজ্জাক মোড় থেকে ৩জন যাত্রি নিয়ে বনপাড়া-হাটিকুমল মহাসড়ের ফিডার সড়ক দিয়ে বনপাড়ায় যাচ্ছিলেন।
পথে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে প্রায় ১৫ ফিট নিচের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক খলিলুর রহমানের মৃত্যু হয় এবং থ্রি-হুইলারে থাকা ৩ যাত্রী আহত হয়। তিনি আরও জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজিটি উদ্ধারের কাগ শুরু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে খলিলুর রহমানে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য