
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ মো. মাহফিজুর রহমান (বাবু)। এসময় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা পরিষদের আব্দুল মজিদ, অধ্যক্ষ আবু নাসের আহমেদ, অধ্যক্ষ মোফাখ্খার হোসেন, একেএম ফজলে মাহমুদ চাঁদ, সংগঠনের সহ-সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন, কোরবান আলী, মোস্তফা কামাল, ছাত্র পরিষদের ছালেকুর রহমান ও নাফিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ও সুধিজন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উত্তরাঞ্চলের ১৬ জেলা নিয়ে একটি স্বেচ্ছাসেবী মুলক সংগঠন উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ। নওগাঁ থেকে এর কার্যক্রম শুরু হওয়ায় এটি কেন্দ্রীয় কমিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
উল্লেখ্য ২০২১ সালে ১ জুলাই শহরের কাজীর মোড়ে এক অস্থায়ী কার্যালয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ