
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী)সকাল ১২ টার দিকে কৃষি ব্যাংক সংলগ্ন দক্ষিণ পাশে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এই শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ বাবুল, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক এসএমএ মতিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আফজাল হোসেন বিপ্লব. উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ, সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, শ্রমিকলীগের আহ্বায়ক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক আমির হোসেন, রৌমারী সদর ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, রৌমারী থানার এসআই আনছার আলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মো.আ: মোমেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত