হোম » সারাদেশ » রৌমারীতে এইড কুমিল্লা কর্তৃক প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

রৌমারীতে এইড কুমিল্লা কর্তৃক প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

রৌমারীতে এইড কুমিল্লা কর্তৃক প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এইড কুমিল্লা কর্তৃক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপতিত্বে এই প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দাতঁভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। এইড কুমিল্লা প্রকল্প ব্যবস্থাপক মো. নূর হুসেন, উপজেলা কো-অর্ডিনেটর রতন কুমার রায়, প্রজেক্ট সাপোর্ট অফিসার ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!