
মাহফুজুর রহমান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭ জনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়।
আটককৃতরা হলেন উপজেলার ফতেপুর মাড়াষ গ্রামের আমিরুল ইসলামের ছেলে বাবু মিয়া(৩৮), শেরনগর গ্রামের মৃত নাসির উদ্দিন মন্ডলের দুই ছেলে আবেদ আলী (৬০) ও তইয়ব আলী(৬২), হরিনা গ্রামের মৃত গোলজার ইসলামের স্ত্রী মোছাঃ বুলবুলি আক্তার, লাউগাড়ি গ্রামের শাহাদত হোসেনের ছেলে শাহিন (৪৮),আলদাদপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে লাভলু, জাটিহার গ্রামের কুদ্দুস আলীর ছেলে জাহিদুল ইসলাম।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল সোমবার রাতে পুলিশের টিম বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন ধরনের মামলার আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য