হোম » সারাদেশ » পাবনার বেড়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম এর উদ্বোধন

পাবনার বেড়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম এর উদ্বোধন

পাবনার বেড়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম এর উদ্বোধন

রাউজ আলী,পাবনাঃ পাবনার বেড়ায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কমিউনিটি ভিত্তিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।৮ই ফেব্রুয়ারি  মঙ্গলবার সকালে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সেভ দ্য চিলড্রেন ও পার্টনার সংস্থা সীমান্তিকের ব্যবস্থাপনায় এবং ইউএসএইড’র আর্থিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

৩দিন প্রশিক্ষণ কার্যক্রম  উদ্বোধন করেন বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত, আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সোহেলী শাউন  তনী, সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মা-মানি এমএনসিএসপি কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’র মাঠ সমন্বয়কারী লোকমান হোসেন। বক্তারা উপস্থিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ডাঃ জাহিদ কামাল অনুষ্ঠান  শেষে স্বাস্থ্যকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন মেডিক্যাল সরঞ্জামাদি বিতরণ করা হয় এবং সবাইকে মাক্স পরার আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!