
কুড়িগ্রাম,প্রতিনিধি :“সকলে মিলে শপথ করি, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৭ফেব্রুয়ারী ) দুপুরের দিকে অত্র ইউনিয়ন পরিষদ হল রুমে বন্দবেড় ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের এর সভাপতিত্বে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আয়োজনে,আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিডা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় রয়েছেন রৌমারী উপজেলা প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন কাজী মমতাজুর রহমান, ইউপি সদস্য কাজিম উদ্দিন, আক্কাছ আলী, রেজাউল করিম রেজা, শাহ আলম, বিপ্লব হাসান, উপজেলা সমন্বয়কারি মিজানুর রহমান, ইউনিয়ন ফ্যাসিলেটেটর মোছা. মর্তুজা মুক্তা, নিশিত কুমার বর্মন ও কাজল কুমার বর্মন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী