
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ২০০শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ ।
৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১৭.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানার শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া বাজারের নিকট অলির স্যানেটারি কারখানার সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০০ শত পিচ ইয়াবা ট্যবলেটসহ শিবগঞ্জ উপজেলার পূব পাইকপাড়া গ্রামের মোঃ আমজাদ শেখের ছেলে মোঃ আনারুল ইসলাম(৩৭),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন