
রাউজ আলী: পাবনার বেড়ায় শিশু নির্যাতনকারী মাদ্রসা সুপার রহমত উল্লাকে(২৭) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ফেব্রুয়ারি) রাতে বেড়া মডেল থানার এসআই জুলহাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে বেড়া বাজার থেকে তাকে আটক করা হয়।মাদ্রাসা ছাত্র শিহাবকে বর্বর নির্যাতনের অভিযোগে তাকে আটক করে শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।আহত ছাত্র বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায় বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার রহিমা খাতুন মদিনা তুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিহাবকে সোমবার রাতে শয়ন কক্ষে মোবাইলে গজল শোনার অপরাধে বেদম মারপিট করেন মাদ্রাসা সুপার।উপর্যপরি বেত্রাঘাতে আহত ঐ ছাত্র বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমন বর্বরতা খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে নিন্দার ঝড় ও ক্ষোভের সৃস্টি হলে তিনি মাদ্রাসা ত্যাগ করে আত্মগোপনে চলে যান।
পুলিশ প্রাথমিক অভিযোগ গ্রহন করে ঘটনার সত্যতা নিশ্চিত হন। শিহাবের দাদা আবুল কালাম শিশু নির্যাতনের অভিযোগে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপারকে আটক করে।আটক রহমত উল্লাহ সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার কর্ণঘোষ গ্রামের জসমত আলীর ছেলে।
উল্লেখ্য মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এমন নির্যাতনের অভিযোগ নতুন নয়। এর আগে এমন অভিযোগের বিষয়ে তাকে মৌখিকভাবে কয়েকবার সতর্ক করা হয়েছিল বলে বৃশালিখা গ্রামের অনেকে অভিযোগ করেছেন।তানিয়া খাতুন নামে এক গৃহিণী অভিযোগ করেন।তার ছেলে ঐ মাদ্রাসার ছাত্র কিছুদিন আগে তার ছেলের সামনে অন্য একছাত্রকে বেদম মারপিট করলে তার ছেলে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পরেন।পরে তাকে মাদ্রাসায় যেতে বার বার অনীহা প্রকাশ করতে দেখা যায়। তিনিসহ আক্রান্তরা এমন বর্বর নির্যাতনের বিচার চেয়েছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, তিনি প্রাথমিক ভাবে তিনি ঐ ছাত্রকে মারপিট এর ঘটনা স্বীকার করেছেন।শিশু নির্যাতন আইনে মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য