
এম আই হোসেন, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা চেয়ারম্যান তিনটি এতিমখানার এতিম ১১৬ জন শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা করেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে প্রাপ্ত কম্বল গুলি বিতরণ করেন ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের খোঁজ-খবর নেন।
এই কনকনে মাঘের শীতে এতিম সন্তান এরা কতই না কষ্ট পাচ্ছে এ কথা ভেবে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বারিন্দা, ইলাম ও বড়রনাইল এতিম খানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে কম্বলগুলি বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা মাটি ও মানুষের নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
অপরদিকে নিজ চোখে উপজেলার কোন রোগী কি অবস্থায় আছে দেখতে ছুটে যান পোরশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। এবং রোগীর সঙ্গে কুশলবিনিময় করেন জানতে চান তারা কেমন আছেন কেমন সেবা পাচ্ছেন। এ খোঁজখবর এ রোগীরা সন্তুষ্ট এবং খুশি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান।
এসময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খলিলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য