হোম » সারাদেশ » চুয়াডাংগা দামুড়হুদার নাস্তিপুর সীমান্তে আধা কেজি ভারতীয় সোনা জব্দ

চুয়াডাংগা দামুড়হুদার নাস্তিপুর সীমান্তে আধা কেজি ভারতীয় সোনা জব্দ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আধা কেজি ওজনের ভারতীয় সোনার তৈরী গহনা আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে গোপন সংবাদে জানতে পারে দর্শনা সীমান্তের নাস্তিপুর জোড়া ব্রীজ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে স্বর্ন পাচার হচ্ছে।

এ খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম এর সার্বিক তত্বাবধানে বারাদি বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৯৫ গ্রাম (৪২.৪৪ ভরি) ওজনের সোনার তৈরী উন্নতমানের গহনা আটক করে। যার আনুমানিক দাম ৩১ লাখ ৮৩ হাজার। এ ঘটনায় নায়েব সুবেদার মিজানুর রহমান বাদি হয়ে দর্শনা থানায় মামলা করেছে। আটককৃত স্বর্ণের গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!