
রবিউল হাসান লায়ন: চলমান করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে মাস্ক হস্থান্তর করা হয়েছে। রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের কর্মকর্তাদের হাতে এ মাস্ক হস্থান্তর করেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, বাংলাদেশে বর্তমান করোনার প্রাদুর্ভাব উর্ধ্বমূখী হওয়ায় সবাইকে আরও সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন।
মাস্ক হস্থান্তর অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, জাহিদ হাবিব, বজলুর রহমান, মাহফুজুর রহমান ও হালিম দুলালসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও জামালপুর প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য