
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু দায়িত্ব গ্রহণের পরেই ঘোষণা দেন জামালপুর পৌরসভায় অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। সে লক্ষ্যেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায়।
রবিবার ( ২৩ জানুয়ারি) সকালে পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর নির্দেশে কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের তমালতলা ও চাপাতলা ঘাট এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, বহু বছর যাবৎ জামালপুর শহরের বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে ভূমিদস্যুরা। তমালতলা এলাকায় রাস্তার এই জায়গাটিও অনেক বছর যাবত স্থানীয় ভূমিদস্যুরা দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন।তাদের কাছ থেকে জায়গাটি উদ্ধার করা হচ্ছে। এর ফলে তমালতলার রাস্তাটি প্রশস্ত হবে। জামালপুর পৌরসভার নাগরিকরা এই রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২