
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে টি.আর প্রকল্পের মিটিংয়ে প্রকল্প ভাগ বাটোয়ারা নিয়ে ইউপি চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে বাক বিতন্ডা, উভয়ের পক্ষের থানায় অভিযোগ। পৃথক অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে টি.আর, প্রকল্পের মিটিং চলাকালে হটাৎ করে মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম এর সঙ্গে বাক বিতন্ডতা জড়িয়ে পড়ে। ঘটনার কিছু পর পরিষদের ২য় তলায় আবারও উভয়ের মধ্যে পুনরায় কাজ নিয়ে তর্কবিতর্ক সৃষ্টি হয়।
পরে সন্ধ্যা ৬টার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান থানার গেট সংলগ্ন এলাকায় এসে বসে পড়েন। এব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, মহিদুল ইসলাম ও তার লোকজন আমাকে মারপিট করে আহত করে, এব্যাপারে থানায় অভিযোগ করেছি। এব্যাপারে বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, টি.আর প্রকল্পের টাকা ইউপি চেয়ারম্যানদের নিকট থেকে চাঁদা দাবী করলে, চেয়ারম্যানগণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে অকথ্য ভাষায় গালি গালাজ করে ।
আমি এব্যাপারে সুষ্ঠু তদন্ত চেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, টিআর প্রকল্পের মিটিং এ ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম এর মধ্যে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। রাত ১০টার দিকে খবর পাওয়া যায় যে, মহিলা ভাইস চেয়ারম্যান থানা গেটে অবস্থান করছে। এমন সংবাদ শুনে রাতেই থানা গেটে গিয়ে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা