হোম » সারাদেশ » চতুর্থ দিনেও সিরাজগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

চতুর্থ দিনেও সিরাজগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ষ্টেনোগ্রাফার ইউসুফ আলী
কর্তৃক বিজ্ঞ আইনজীবী আবুল কালাম লাঞ্ছিতের ঘটনায় ৪র্থ দিনের মত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে জেলাসহ বিভিন্ন জায়গা  থেকে আসা বিচার প্রাথীরা। বুধবার (১৯ জানুয়ারী) সকালে কর্মবিরতি রেখে বার কাউন্সিলের হল রুম ও জেলা আইনজীবি সমিতির সামনে অবস্থান করছেন আইনজীবিরা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবু ও আব্দুর রউফ পান্না বিষয়টি নিশ্চিত করেন। আইনজীবীদের সভা সমাবেশের আগাম খবরে জেলা জজ আদালত প্রাঙ্গনে গত (১৩ জানুয়ারী) বিকাল থেকেই বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। আদালত প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বাহিনীর আকস্মিক বাড়তি নিরাপপ্তায় উৎকন্ঠায় পড়েন বিচার প্রার্থীগন, আর উদ্বিঘœ হন বিজ্ঞ আইনজীবীরাও।

জেলা জজ আদালতের সরকারী পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান জানান, আমরা ভেবেছিলাম চলমান দ্বন্দের নিরশনে বিজ্ঞ বিচারকমন্ডলীদের পক্ষ্য থেকে আহবান ডাকা হবে। সেটি না করে আদালত চত্বরে সকাল থেকে পুলিশের বিশেষ মহড়ায় বেশ হতাশ হয়েছি। জেলা জজশিপের পক্ষ্য থেকে উদ্যোগ নেয়া না হলে, আরো কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আইনজীবীর সাথে জজশিপের কর্মচারীর চলমান দ্বন্দের জেরে এমনিতেই আদালতে উৎকন্ঠা রয়েছে। তার ওপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের  ষ্টেনোগ্রাফার ইউসুফ আলী এবং বিজ্ঞ আইনজীবী আবুল কালাম বেশ ক’জনকে আসামী করে একে অপরের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করায় আরো উৎকন্ঠা বেড়েছে। এ খবরে আদালতের নির্দেশে ও চাহিদামত সেখানে নিরাপপ্তা বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত: বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) ষ্টেনোগ্রাফার ইউসুফ আলীর সাথে আইনজীবী আবুল কালামের বাগবিতন্ডার জেরে দু’জন একে অপরকে লাঞ্ছিত করেন। ১৬ জানুয়ারী এজলাশসহ ক’টি কক্ষে তালা ঝুলিয়ে দেন ইউসুফ আলীর লোকজন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!